প্রেস স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, ২০ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীতে প্রেস স্টিকারের আড়ালে চলছে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পরিবহন ও পাচার। আর এজাতীয় প্রেস স্টিকার লাগানো গাড়ী থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে চান্দগাঁও থানা পুলিশ। ইয়াবা পাচারকাজে জড়িত ২ কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয় ১টি নোহা গাড়ী।

thai foods

বুধবার (২৯ নভেম্বর) রাত সোয়া ৯টার সময়
চান্দগাঁও থানাধীন এককিলোমিটার যমুনা ক্লাবের সামনে রাস্তার উপর থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ এ দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, রাত নয়টার দিকে চান্দগাঁও থানাধীন এককিলোমিটার এলাকার যমুনা ক্লাবের সামনে প্রেস স্টিকার লাগানো একটি নোহা গাড়ীকে দাঁড়ানোর সংকেত দেয় পুলিশ। গাড়ীটি পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টা করে। পরে এই নোহা গাড়ীটি আটক করে পুলিশ। ওই গাড়িটি তল্লাশি করে ইরফানুল হক (৩২) ও শাহেদুল ইসলাম ওরফে শাহেদের (২৯) কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রেস স্টিকারযুক্ত একটি নোহা গাড়িও জব্দ করা হয়।

এবিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জাহিদুল কবির বলেন, গ্রেপ্তার
ইরফানুল হক (৩২), শাহেদুল ইসলাম প্র: শাহেদ (২৯) পেশাদার ইয়াবা কারবারি। তারা দীর্ঘদিন ধরে মাদক পরিবহন কাজে একটি নোহা গাড়িতে ‘দৈনিক ইনফো বাংলা’ লেখা স্টিকার ব্যবহার করে আসছে। কৌশলে কক্সবাজার জেলার টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে তারা।

খখ/মো মি

আগেআয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো দুই মাস
পরেপ্রথম পর্যায়ে ৬ মাসের বেশি সব থানার ওসিদের বদলির নির্দেশ ইসির