১৯ মামলার আসামি, তালিকাভুক্ত সন্ত্রাসী ইসমাইল অস্ত্রসহ গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে ১৯ মামলার আসামি তালিকাভুক্ত সন্ত্রাসী ইসমাইলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে।

thai foods

৩০ নভেম্বর রাত সোয়া ১১টার সময় চান্দগাঁও থানাধীন ফরিদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেফতার তালিকাভুক্ত সন্ত্রাসী
ইসমাইল হোসেন প্রকাশ টেম্পু (৩৮) নগরীর চান্দগাঁও থানার ফরিদাপাড়া এলাকার মোহাম্মদ ইউসুফের ছেলে।

এবিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জাহিদুল কবির বলেন, ৩০ নভেম্বর রাতে চান্দগাঁও থানাধীন ফরিদাপাড়া এলাকা থেকে ১৯ মামলার আসামি, তালিকাভুক্ত সন্ত্রাসী ইসমাইল হোসেন প্রকাশ টেম্পুকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং দুইটি কার্তুজ সহ গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজী, মাদক,
অস্ত্র আইনে, পুলিশ আক্রান্ত মামলাসহ ১৯ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

খখ/মো মি

আগে“বিএনপির ১৫ কেন্দ্রীয় নেতাসহ ৩০ জন সাবেক এমপি নির্বাচনে অংশ নিচ্ছেন”-ওবায়দুল কাদের
পরেদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী হয়েছেন ২৭১৩ জন, স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন