১৯ ডিসেম্বর বিএনপির হরতাল

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক: একদিন পিছিয়ে ১৯ ডিসেম্বর মঙ্গলবার বিএনপির হরতাল বিএনপির হরতাল কর্মসূচি ঘোষণা করেছে। কুয়েতের আমির মারা যাওয়ায় তাঁর সম্মানে এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।

thai foods

রবিবার ১৭ ডিসেম্বর দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

তিনি বলেন, ‘কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ মারা যাওয়ায়, রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই কারণে আগামীকালের পরিবর্তে আগামী ১৯ ডিসেম্বর বিএনপি ও সমমনা দলগুলো হরতাল কর্মসূচি পালন করবে।’

গতকাল শনিবার কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

এর আগে গত মাসে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন কুয়েতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম হাসপাতালে ভর্তির কারণ হিসেবে ‘জরুরি স্বাস্থ্য সমস্যা’র কথা জানিয়েছিল।

খখ/মো মি

আগেদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৩ আসনে লড়বে আওয়ামী লীগ
পরে“নির্বাচনে জাতীয় পার্টি ২৮৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে”-মজিবুল হক চুন্নু