কোতোয়ালী থানার অভিযানে বিদেশী পিস্তলসহ ২ যুবক গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে।

thai foods

কোতোয়ালী থানাধীন এনায়েতবাজার জুবিলী রোডস্থ ৬৪নং জুবিলী রোড মনোয়ার ট্রেডিং এর দোকানের সামনে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া যুবকরা হলেন, মোঃ রাকিবুর রহমান মুজিব (১৯), চট্টগ্রামের লোহাগড়া থানার সেনেরহাট কাশেম মুন্সি পাড়ার বক্কর মেম্বারের বাড়ির মোঃ খোরশেদ আলমের ছেলে এবং রবিউল হাসান সাগর (১৯) একই উপজেলার মুন্সিপাড়া আবছারের বাপের বাড়ির কুতুব উদ্দিন সেলিমের ছেলে।

এবিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম ওবায়দুল হক জানান, গত ২৩ ডিসেম্বর ভোর রাতে এসআই সজীব কুমার আচার্য্যের নেতৃত্বে একদল পুলিশ এনায়েতবাজার জুবিলী রোডস্থ ৬৪নং জুবিলী রোড মনোয়ার ট্রেডিং এর সামনে রাস্তার উপর চেকপোস্ট করাকালে ২ যুবককে আটক করে। এসময় আটক রাকিবুর রহমান মুজিব (১৯)এর দেহ তল্লাশী করে তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। এসময় সাহেদ হোসেন মনা (২৭), নাঈম (২০) ও
মহিম (২৮) পালিয়ে যায়। গ্রেফতার যুবকদের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

খখ/মো মি

আগে“বিএনপি অগ্নিসন্ত্রাস করেও নির্বাচনের উৎসাহ-উদ্দীপনা ম্লান করতে পারেনি”-তথ্যমন্ত্রী
পরে“বিএনপি কোনো রাজনৈতিক দল নয়,সন্ত্রাসী দল”-শেখ হাসিনা