১৪ বারের মতো কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মোহাম্মদ আলী

thai foods

খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: ১৪ বারের মতো কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন চকরিয়া থানার ওসি মোহাম্মদ আলী।

thai foods

তিনি ইতিমধ্যে জেলার গোয়েন্দা শাখা, পেকুয়া থানা, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে কর্মরত থাকাকালে ১৩ বার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।

গত ১২ ফেব্রুয়ারি (রোববার) কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও আইনশৃঙ্খলা সভায় তার হাতে এ সম্মাননা সনদ তুলে দেন জেলা পুলিশ সুপার মাহাফুজুল ইসলাম (পিপিএম বার)।

এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী, ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ও মাদক উদ্ধারের জন্য পেয়েছেন পুলিশ ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) কর্তৃক সম্মাননা পুরস্কার।

জানা গেছে, ক্রাইম কনফারেন্সে অভিন্ন মানদণ্ডের আলোকে গত জানুয়ারি মাসের অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য জব্দ, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার এবং উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কাজের মূল্যায়নের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ ওসি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়।

জানুয়ারি মাসে ওসি মোহাম্মদ আলীর নেতৃত্বে চকরিয়া থানা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার, ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, অস্ত্র ও গুলি উদ্ধারসহ বেশকয়েকটি দুঃসাহসিক অভিযান পরিচালনা করে। অভিন্ন মানদণ্ডের আলোকে
জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার মনোনীত করা হয় ওসি মোহাম্মদ আলীকে।

মাসিক কল্যাণ ও আইনশৃঙ্খলা সভায়
উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) -সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড ক্রাইম) -সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. তফিকুল আলম এবং সিআইডি, পিবিআই, এপিবিএন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ওসি মোহাম্মদ আলী বলেন, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মহোদয় কর্তৃক প্রেরিত সন্মাননা পুরস্কার প্রাপ্তি আমার জন্য ছিলো অনেক আনন্দের। এছাড়াও গত জানুয়ারি মাসের কক্সবাজার জেলার প্রতিটি থানার সার্বিক পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী কর্মকর্তা এবং কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে আমাকে মনোনীত করায় উর্ধতন কর্তৃপক্ষের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আন্তরিক ধন্যবাদ জানাই চকরিয়া সার্কেল মহোদয় এবং চকরিয়া ‘টিম চকরিয়া’ কে।

উল্লেখ্য, ইতিপূর্বে ওসি মোহাম্মদ আলীকে ১৩ বার কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত করা হয়েছে।

খখ/মো মি

আগে“বিশ্ব দরবারে মাথা উঁচু করেই চলব”-প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পরেবাকলিয়া থানার অভিযান: জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১২ জুয়াড়ি আটক