খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গত ৫ মার্চ কোতোয়ালী থানাধীন ব্রীজঘাট রহমান সওদাগরের ডাবের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতার মোঃ নুরুন্নবী (২২) কক্সবাজারের টেকনাফ থানার হ্নীলা পশ্চিম সাতগরিয়া পাড়ার
হামিদ হোসেনের ছেলে এবং মোঃ সাইফুল ইসলাম (২৫), একই থানার কাচার পাড়া, মোস্তাকের বাড়ীর মোঃ মোস্তাকের ছেলে।
এবিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম ওবায়দুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন ব্রীজঘাট রহমান সওদাগরের ডাবের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ‘টিম কোতোয়ালি’ মাদক কারবারি নুরুন্নবী ও সাইফুলকে আটক করে। পরে তাদের কাছ হতে ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ অভিযানে নেতৃত্বে ছিলেন পাথরঘাটা ফাঁড়ির ইনচার্জ এস আই বাবলু পাল।
খখ/মো মি


