খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযানে চুরি যাওয়া মোটর সাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতার আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা হলো, আনোয়ার হোসেন (৩৬), মো.দেলোয়ার (৩০) ও মোস্তাফিজুর রহমান (২৬)।
পুলিশ জানায়, গত ২৬ ফেব্রুয়ারি সকাল ৭ টা থেকে বিকাল ৬ টার মধ্যবর্তী সময়ে পাঁচলাইশ থানাধীন শেভরন ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে ইয়াছিন আরাফাত নামের এক ব্যক্তির মোটরসাইকেলটি (রেজি নং-চট্টমেট্টো-হ-১৭-১৯৩০) চোর চক্রের সদস্যরা চুরি করে নিয়ে যায়। এই অভিযোগের ভিত্তিতে পাঁচলাইশ থানায় ১টি মামলা রুজু হয়। পরে মোটরসাইকেলটি উদ্ধারে মাঠে নামে ‘টিম পাঁচলাইশ’।
পাঁচলাইশ মডেল থানার অপারেশন অফিসার এসআই জুবায়ের মৃধা জানান, ‘টিম পাঁচলাইশ’
গত ২৪ মার্চ কোতোয়ালী থানাধীন কাজীর দেউড়ি এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের সদস্য আসামি আনোয়ার হোসেনকে (৩৬) গ্রেফতার করে। গ্রেফতার আনোয়ারের দেয়া তথ্য মতে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন ১৫ নং ছদাহা ইউনিয়নস্থ বিছিন্যা পাড়া এলাকায় অভিযান চালিয়ে চক্রের সদস্য দেলোয়ার (৩০) ও মোস্তাফিজুর রহমানকে (২৬ ) আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ অভিযানে এস আই দীপক দেওয়ানের নেতৃত্বে সংগীয় ছিলেন এস আই ইমাম হোসেন ও এএসআই শাহাদাত হোসেন।
খখ/মো মি


