কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করাকালে গ্রেফতার ৪

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করাকালে ৪ জন যুবককে গ্রেফতার করেছে।

thai foods

গত ২৬ মার্চ রাতে কোতোয়ালী থানাধীন নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন ৭নং বাস পার্কিং এর ভেতর অন্ধকারাচ্ছন জায়গা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, মোঃ সাকিব (২৮), মোঃ সাহাব উদ্দিন (২৬), অন্তু দে (২০) ও রবিন দাশ (২৬)।

এবিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জওসি) মো. ওবায়েদুল হক।

পুলিশ জানায়, কোতোয়ালী থানার সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বোরহান উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন ৭নং বাস পার্কিং এর ভেতর অন্ধকারাচ্ছন জায়গায় হতে ডাকাতির প্রস্তুতির উদ্দেশ্যে সমবেত হলে ৩টি স্টীলের তৈরি টিপ ছোরাসহ ৪ জন যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর পর আদালতে প্রেরণ করা হয়েছে।

খখ/মো মি

আগে“বিএনপি-জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে”- পররাষ্ট্রমন্ত্রী
পরে‘ট্রি অব পিস পুরস্কার’ নিয়ে ড. ইউনূস মিথ্যাচার করেছেন