বাকলিয়া থানার অভিযান: নগদ টাকা জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জুয়াড়ী আটক

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে নগদ টাকা, জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জন জুয়াড়ীকে আটক করেছে।

thai foods

আজ মঙ্গলবার (৪ জুন) বাকলিয়া থানাধীন ফিশারীঘাট সংলগ্ন ব্রীজের নিচে কর্ণফুলী নদীর পাড়ে খালি জায়গায় এবং গত ২৫ মে শাহ আমানত সংযোগ সড়কস্থ কর্ণফুলী ব্রীজের নীচে পাকা ব্লকের উপর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, মোঃ শওকত (২৬), মোঃ রাশেদ (২২), মোঃ মোশারফ (২২), মোঃ আবুল খায়ের (৩৫), মোহাম্মদ জিগার (২২), মোহাম্মদ হোসেন (২১), মোহাম্মদ নুরুল ইসলাম (২১), মোহাম্মদ সাজ্জাদ (১৯)।

এবিষয়ে বাকলিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ‘টিম বাকলিয়া’ পৃথক দুটি অভিযান চালিয়ে নগদ প্রায় আড়াই হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জন জুয়াড়ীকে আটক করেছে। পরে তাদেরকে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

খখ/মো মি

আগেজনগণকে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি দান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পরেরাউজান থানা পুলিশের অভিযান: আগ্নেয়াস্ত্রসহ অবৈধ অস্ত্রধারী গ্রেফতার