চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ১২ বছর বয়সী মাদরাসা পড়ুয়া এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

thai foods

শনিবার (৬ জুলাই) রাতে উপজেলার মাদার্শা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. আব্দুল্লাহ (২২) বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। তিনি সাতকানিয়ার ইয়াছিন মক্কী আল কাসেমী হেফজখানা ও এতিমখানার শিক্ষক এবং হাফেজ হিসেবে কর্মরত ছিলেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার গণমাধ্যমকে জানান, গত ১ মার্চ ১২ বছর বয়সী মাদরাসা পড়ুয়া এক শিক্ষার্থীকে নিজ কক্ষে ডেকে ধর্ষণের চেষ্টা করেন আবদুল্লাহ। এ ব্যাপারে কাউকে কিছু বললে শিশুটিকে মারধর করার হুমকি দেন তিনি। সর্বশেষ গত ২৭ জুন আবদুল্লাহ ওই শিক্ষার্থীকে তার কক্ষে ডেকে ধর্ষণ করেন। এরপর ওই শিক্ষার্থী ঘটনাটি তার পরিবারকে জানান। গতকাল (শনিবার) বিকেলে ভুক্তভোগী শিশুর পিতা থানায় এসে ওই মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

খখ/মো মি

আগে“কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত”-প্রধানমন্ত্রী
পরেচট্টগ্রামে রথযাত্রা উৎসবের মহাশোভাযাত্রায় প্রায় লক্ষাধিক ভক্তের ঢল