“অনতিবিলম্বে বিলুপ্ত হবে সংসদ, দ্রুত সময়ে নির্বাচন”-রাষ্ট্রপতি

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতিবিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল (মঙ্গলবার) থেকে স্বাভাবিকভাবে চলবে।

thai foods

সোমবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকল দল এবং অনুশীলনকারীদের সাথে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব গঠন করা হবে, তারা নির্বাচনের ব্যবস্থা করবে।

মো. সাহাবুদ্দিন বলেন, আসুন আমরা দেশকে বাঁচাতে একসাথে কাজ করি। পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি। একটি সুন্দর ও সোনালীর ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব।

তিনি বলেন, ছাত্র নেতৃবৃন্দ এবং শিক্ষকদের সাথে আলোচনার সাপেক্ষে অতি শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।

খখ/মো মি

আগেহিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত
পরেড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি