আনোয়ারায় থানার সামনে দোকান চুরি

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় থানার সামনে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।

thai foods

এ ঘটনায় ‘মদিনা টেলিকম সার্ভিসিং সেন্টার’ নামে ওই দোকানের মালিক মোহাম্মদ আজিজ (৩৮) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

বুধবার (১৪ আগষ্ট) দিবাগত রাতে আনোয়ারা থানার সামনে এ ঘটনা ঘটে।

দোকান মালিক মোহাম্মদ আজিজ বলেন, বুধবার রাত ৯টার সময় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আমার দোকানে এসে সাটার খুলে ভিতরে দেখি পাশের সিড়ির নিচ দিয়ে টিন কেটে প্রবেশ করে কারা আমার দোকানে ঢুকে সব নিয়ে গেছে। চোরেরা একটি ল্যাপটপ, ৩০ থেকে ৩৫টি মোবাইল যন্ত্রাংশ ও জামিয়া আহম্মদীয়া সুন্নিয়া মাদ্রাসার টাকা ভর্তি একটি দান বক্সসহ আনুমানিক ২লাখ থেকে আড়াই লাখ টাকা নিয়ে যায়।

এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানির অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

খখ/মো মি

আগে“শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত করছেন”- মির্জা ফখরুল
পরেভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ড. ইউনূসের ফোন, সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস