নোয়াখালীর চাটখিল থানা পুলিশের অভিযান: ১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

thai foods

খাসখবর বিভাগীয় ডেস্ক: নোয়াখালীর চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

thai foods

গত ৭ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ৯ টায় দিকে উপজেলার শাহাপুর ইউনিয়নের সোমপাড়া-সাহাপুর সড়কের শিবরামপুর এলাকার ফাঁকা রাস্তা ও খালের পূর্ব পাড়ে আবুল কালামের মাছের প্রজেক্ট থেকে পরিতক্ত অবস্থায় এই অস্ত্র উদ্ধার হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র এলজি যা বাটসহ ১৫ ইঞ্চি লম্বা।

অভিযান পরিচালনা করেন চাটখিল থানার সাব ইন্সপেক্টর (এস আই) মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেঢ টিম।

এবিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানা অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী।
তিনি গণমাধ্যমকে বলেন, নোয়াখালী জেলার মাননীয় পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল ফারুক স্যারের নির্দেশনায়, চাটখিল উপজেলাবাসীর নিরাপত্তার স্বার্থে সকল ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করছি। তার ধারাবাহিকতায় আমাদের চাটখিল থানার একটি টিম উপজেলার সাহাপুর ইউনিয়ন থেকে পরিত্যক্ত অবস্থা একটি দেশীয় তৈরি (এলজি) অস্ত্র উদ্ধার করে। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে আমাদের এই অস্ত্র উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

খখ/মো মি

আগেযুক্তরাষ্ট্রের ‘সেকেন্ড লেডি’ হচ্ছেন ভারতীয় উষা
পরেমিরসরাইয়ের মহামায়া লেকে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১