খাসখবর চট্টগ্রাম ডেস্ক: সিএমপির পতেঙ্গা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৯৩৯০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার করেছে।
আজ ৩১ ডিসেম্বর বেলা ৩টার সময় পতেঙ্গা মডেল থানাধীন সী-বিচ এলাকা হতে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারি মো. সোহেল (২৩) কক্সবাজর জেলার রামু থানার দক্ষিণ গোয়ালিয়া এলাকার মৃত আঃ জলিলের ছেলে।
এবিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
পুলিশ জানায়, পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ আজ ৩১ ডিসেম্বর বেলা ৩ টার সময় পতেঙ্গা মডেল থানাধীন সী-বিচ সংলগ্ন টানেলের পতেঙ্গার প্রাপ্তে টানেল হতে বের হওয়ার মুখে পাকা রাস্থার উপর গোপন সংবাদের ভিত্তিতে টানেল সিকিউরিটির সহায়তায় টেকনাফ থেকে আসা SUZUKI GIXXER মোটরসাইলের (যার রেজিঃ নং কক্সবাজর ল ১২-৩২২৮) মধ্যে বিশেষ কৌশলের রাখা ৯৩৯০ পিচ ইয়াবাসহ মোঃ সোহেল (২৩)কে মোটরসাইকেল ও আলামত সহ গ্রেফতার করা হয় I তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
খখ/মো মি


