ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন পাঁচলাইশ থানার অপারেশন অফিসার জুবায়ের মৃধা

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানার অপারেশন অফিসার এসআই মো.জুবাইর মৃধা ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন।

thai foods

আজ বুধবার (১ জানুয়ারি) দুপুরে সিএমপি সদর দপ্তরে পদোন্নতিপ্রাপ্ত এসআই জুবায়ের মৃধাকে ইন্সপেক্টরের রেঙ্ক ব্যাচ পরিয়ে দেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. আসফিকুজ্জামান আকতার ও উপ- পুলিশ কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহমেদ।

গত ৩০ ডিসেম্বর পুলিশ হেডকোয়ার্টারের এক আদেশে সারাদেশে ৩৯ জন সাব ইন্সপেক্টর কে ইন্সপেক্টর পদে পদোন্নতি দেয়া হয়েছে। ৩৯ জনের মধ্যে সিএমপি থেকে একমাত্র এস আই মো. জুবায়ের মৃধাই পদোন্নতি পেলেন।

পুলিশ হেডকোয়ার্টারের এআইজি আফরিদা রুবাই (পিপিএম) স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাব- ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে কর্মরত ৩৯ জন কর্মকর্তাগণকে স্থানাপন্ন ইন্সপেক্টর অব পুলিশ পদে পদোন্নতি প্রদান করা হলো।

পদোন্নতিপ্রাপ্ত ইন্সপেক্টর মো. জুবাইর মৃধার বাড়ি নড়াইল জেলায়। তিনি দীর্ঘদিন যাবত সিএমপির খুলশী থানা ও পাঁচলাইশ মডেল থানায় অপারেশন অফিসার হিসেবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

খখ/মো মি

আগেবিশ্বের জনসংখ্যা এখন ৮০৯ কোটি
পরে“নির্বাচনই চলমান সংকটের একমাত্র সমাধান”-মির্জা ফখরুল