চান্দগাঁও থানার অভিযান: মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার, ১ টি মোটরসাইকেল উদ্ধার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: সিএমপির চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ১ জন সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তার হেফাজত হতে ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

thai foods

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল পৌনে আটটায় সময় নগরীর চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফতাব উদ্দিন।

গ্রেফতার আসামী নুর উদ্দিন রিফাত (২৪) নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল ইসমাইলের বাপের বাড়ির নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে আজ ২ জানুয়ারি নগরীর চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য নুর উদ্দিন রিফাতকে ১টি চোরাই ডিসকভার মোটর সাইকেল (যার রেজিঃ নং-চট্টমেট্টো-হ-১৮-৪১৫১) সহ গ্রেফতার করা হয়েছে।

খখ/মো মি

আগে“নির্বাচনই চলমান সংকটের একমাত্র সমাধান”-মির্জা ফখরুল
পরেসনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন এবারও নামঞ্জুর