“নির্বাচনের দুটি সম্ভাব্য সময়সীমা ডিসেম্বর ২০২৫ বা ২০২৬ সালের মাঝামাঝি”-ড. মুহাম্মদ ইউনূস

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এর একটি চলতি বছরের ডিসেম্বর, অন্যটি আগামী বছরের মাঝামাঝি। জনগণ কতটুকু সংস্কার চায়, তার ওপর নির্বাচনের সময়সূচি নির্ভর করছে বলেও উল্লেখ করেন তিনি।

thai foods

আজ শনিবার (৪ জানুয়ারি) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য (এমপি) রূপা হক সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

ব্রিটিশ সংসদ সদস্যকে প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে: ডিসেম্বর ২০২৫ বা ২০২৬ সালের মাঝামাঝি। তবে নির্বাচনের সময়সূচি নির্ভর করছে জনগণ কতটুকু সংস্কার চায়, তার ওপর।

অধ্যাপক ইউনূস ব্রিটিশ সংসদ সদস্য রূপা হককে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। তখন একটি ভুয়া সংসদ ছিল, যেখানে ভুয়া স্পিকার ও ভুয়া সংসদ সদস্যরা ছিলেন।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘পুরো দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে। তাদের কণ্ঠ জোর করে রোধ করা হয়েছিল।’

রূপা হক আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গ্রহণ করা সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, ‘জুলাই–পরবর্তী নতুন বাংলাদেশ দেখে আমি সত্যিই উৎসাহিত হয়েছি।’ তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার বিষয়ে তাঁর আগ্রহের কথা জানান।

জুলাই বিপ্লবের সময় শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ কীভাবে রুখে দাঁড়িয়েছিল, তা রূপা হকের কাছে তুলে ধরেন অধ্যাপক ইউনূস। সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যান।

এর আগে রূপা হক যুক্তরাজ্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

খখ/মো মি

আগেচার শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ
পরেকক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মহেশখালী থানার কায়ছার হামিদ