খাসখবর চট্টগ্রাম ডেস্ক: সিএমপির চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারী গ্যাংয়ের ২ সদস্যকে আটক করেছে।
গ্রেফতার ছিনতাইকারী গ্যাংয়ের সক্রিয় সদস্যরা হলেন, মোঃ সাইদুল ইসলাম রাফি (২০) ও মোঃ পারভেজ মোশারফ (২০)।
এবিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন।
পুলিশ জানায়, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ বশির গাজী, এসআই মোঃ সুমন মিয়া সঙ্গীয় ফোর্স সহ আজ ১৬ ফেব্রুয়ারি সকাল সোয়া ৯ টার সময় চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে চান্দগাঁও থানার মামলা নং ২৫ এর আসামী ছিনতাইকারী গ্যাংয়ের সক্রিয় সদস্য মোঃ সাইদুল ইসলাম রাফি (২০) ও মোঃ পারভেজ মোশারফ (২০)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের সোপর্দ করা হয়েছে।
খখ/মো মি


