চান্দগাঁও থানার অভিযান: জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১০ জুয়াড়ি আটক

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: সিএমপির চান্দগাঁও থানার অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১০ জুয়াড়ি আটক করেছে।

thai foods

আটক জুয়াড়িরা হলেন, নুরুল ইসলাম (৪৫),
শাহারাজ (৫০), রুবেল শীল (৩৫), মোঃ শাহজাহান (৩৮) মোঃ বাবুল শরীফ (৪৮), মোঃ আবু তাহের (৩৯), নাজিম উদ্দীন (৪৪), আনিসুল হক (২৪), মেহেরাজ (১৯), সৈয়দ ছালাম (৪০)।

পুলিশ জানায়, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ হাবিবুর রহমান, এএসআই জি এম শুকরিয়া, এএসআই মোঃ ফারুক হোসেন, এএসআই সুজন কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ গত ১৫ ফেব্রুয়ারি রাত সোয়া ১টার সময় অভিযান চালিয়ে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাস টার্মিনাল খইল্লা মিয়ার পেট্টোল পাম্প বিল্ডিং ২য় তলা পূর্ব পাশের রুমে হতে ১০ জন জুয়াড়িকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ
গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় অধর্তব্য মামলা রুজু হয়।

খখ/মো মি

আগেট্রাম্পের কাছে বাংলাদেশ নিয়ে নিজের উদ্বেগ তুলে ধরলেন নরেন্দ্র মোদি
পরেবান্দরবানের লামায় রাবারবাগান থেকে ২৬ শ্রমিককে অপহরণ