চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা পুলিশকে গুলি ছুড়ে পালানো তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ঢাকায় গ্রেফতার হয়েছেন।

thai foods

শনিবার (১৫ মার্চ) রাতে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রামে পুলিশকে গুলি ছুড়েছিল সন্ত্রাসী সাজ্জাদ। এরপর তিনি পালিয়ে ঢাকায় চলে আসেন। শনিবার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন জানান, ওই শপিংমলে পুলিশের লোকজন ছিল। খবর পেয়ে সাজ্জাদকে আটক করে থানায় আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরে তাকে চট্টগ্রামে পাঠানো হবে।

জানা গেছে, গত বছরের ১৭ জুলাই চান্দগাঁও থানা-পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেফতার করে। পরের মাসের শুরুতে তিনি জামিনে বেরিয়ে আসেন। বায়েজিদ বোস্তামী থানাসংলগ্ন হাটহাজারীর শিকারপুরের মো. জামালের ছেলে তিনি।

গত বছরের ৪ ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় পুলিশ ধরতে গেলে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান তিনি। এতে পুলিশসহ পাঁচজন আহত হন।

গত ২৯ জানুয়ারি ফেসবুক লাইভে এসে সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমানকে প্যান্ট খুলে পেটানোর হুমকি দেন। পরদিন সাজ্জাদকে ধরতে সিএমপির পুলিশ কমিশনার পুরস্কার ঘোষণা করেন।

এর আগে সাজ্জাদের স্ত্রী শারমিন আকতার তিন মাসের ভ্রুণ হত্যার অভিযোগে বায়েজিদ বোস্তামী থানার ওসি মোঃ আরিফুর রহমান ও দুই পুলিশ সদস্য এবং সোর্সসহ ৬ জনের বিরুদ্ধেনমহানগর দায়রা জজ আদালতে মামলা করেছেন।

খখ/মো মি

আগেপ্রবাসীর স্ত্রীর সঙ্গে অসামাজিক কাজের অভিযোগে গ্রেপ্তার শিবির নেতা পলাশ দল থেকে বহিষ্কার
পরেএক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব