“বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে”-অর্থ উপদেষ্টা

thai foods

খাসখবর অর্থ বাণিজ্য ডেস্ক: এবারের বাজেট বাস্তবমুখী হবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজেটের আকার বেশি বড় হবে না। তবে মানুষের আয় বাড়ানোর জন্য ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ করার চেষ্টা থাকবে।

thai foods

বুধবার (১৯ মার্চ) গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে প্রাক-বাজেট মতবিনিময সভায় তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, সামাজিক নিরাপত্তা খাতের ভাতা এখনকার চেয়ে বাড়ানো হবে।

মতবিনিময় সভায় অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার নির্বাহীরা উপস্থিত ছিলেন।

খখ/মো মি

আগে“ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে”- তারেক রহমান
পরে“নোমান ভাই ছিলেন নেতা ও কর্মী গড়ার কারিগর এবং জাতীয়তাবাদী চেতনার প্রাণপুরুষ”-মেয়র ডাঃ শাহাদাত হোসেন