নোয়াখালীর চাটখিল থানা পুলিশের অভিযান: জিআর-সিআর পরোয়ানাভুক্ত ৫ আসামী গ্রেফতার

thai foods

খাসখবর বিভাগীয় ডেস্ক: নোয়াখালীর চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত ৩ জন ও সিআর পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ৫ জন আসামীকে গ্রেফতার করেছে।

thai foods

গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামিরা হলেন, রাজেন্দ্র কুমার শীল, মোঃ এমরান হোসেন কবির,
জাকির হোসেন, আলমগীর হোসেন বিপ্লব ও ইসমাইল হোসেন।

এবিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী।

ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, আজ শুক্রবার (২১ মার্চ) ‘টিম চাটখিল’ পৃথক অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত ৩ জন ও সিআর পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ৫ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেপ্তার আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।

খখ/মো মি

আগেস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক পিআরও শরীফ মাহমুদ অপুকে ৫৪ ধারায় গ্রেপ্তার
পরে“আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করতে হবে”-এনসিপি