চান্দগাঁও থানা পুলিশের অভিযান: চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে।

thai foods

মঙ্গলবার (২৫ মার্চ) ভোর ৫টার দিকে পুরাতন চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুজন হলেন-চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার দুই নম্বর মাইলের মাথা এলাকার মো. রুবেলের ছেলে মো. হৃদয় (২১) এবং জেলার রাঙ্গুনিয়া থানার তিন নম্বর ওয়ার্ডের ইছাখালী গ্রামের আব্দুল করিমের ছেলে মো. আকাশ (২২)।

এবিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা
মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।
তাদের কাছ থেকে হরনেট ব্র্যান্ডের একটি লাল-কালো চোরাই মোটরসাইকেল, কেচি ও স্ক্রু ড্রাইভার জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর পর আদালতে প্রেরণ করা হয়েছে।

খখ/মো মি

আগেচট্টগ্রামের দেওয়ানজী পুকুরপাড়ের ‘অর্ণবে’ দেশি পোশাক হয়ে যায় বিদেশি, গুনতে হলো ৮০ হাজার টাকা জরিমানা
পরে“কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে ৭১ সালে কিছু হয়নি”-মির্জা ফখরুল