খাসখবর চট্টগ্রাম ডেস্ক: বাঁশখালী স্টুডেন্ট এসোসিয়েশন-চট্টগ্রামের গন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ মার্চ সরকারী আলাওল কলেজের মাঠে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে অধ্যয়নরত বাঁশখালীর প্রায় ৮০০ এর অধিক ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে গন ইফতার মাহফিল সম্পন্ন হয়।
মুন্তাসির বিল্লাহ রাহাতের সভাপতিত্বে এবং দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম, চট্টগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, চট্টগ্রাম দক্ষিণ জেলা-জামায়াতে ইসলামির সেক্রেটারি
বদরুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির
যুগ্ন আহ্বায়ক লিয়াকত আলী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ আশরাফ হোসেন চৌধুরী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান এম.মোরশেদ কাজিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট আবু নাসের, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ লোকমান, বাঁশখালী উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফ উল্লাহ, মিনি ল স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রায়হান সোবহান, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডাঃ আসিফুল হক, IBWF বাঁশখালী উপজেলার সভাপতি আলী নেওয়াজ চৌধুরী ইরান ও গনতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ন সদস্য সচিব জিয়াউদ্দীন রুবেল।
খখ/মো মি


