খাসখবর প্রতিবেদক, বিভাগীয় ডেস্ক: নোয়াখালীর চাটখিল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ (এক) কেজি গাঁজাসহ ৮জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। এছাড়াও চুরির মামলায় ১জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ৪ জনসহ সর্বমোট ১৩জন আসামী গ্রেফতার করা হয়।
এবিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন-নুরুল হুদা (৪০), মামুন (৪৮), মো. সেলিম (৪৪), আরিফুর রহমান মোহন (৩৭), মোঃ রাসেল (৩৫), মোঃ নাছিম শেখ (২৩), ইউসুফ হোসেন জনি (২৮), অহিদুন নবী মিঠু দেওয়ান (৪০)।
গ্রেপ্তার অন্য আসামিরা হলেন-রাকিবুল হাসান জীবন (২৩), মহিন উদ্দিন ফরহাদ (২২), সিয়াম হোসেন (২২), মোঃ ফরহাদ (৩০), মোহাম্মদ রাসেল (২২)।
পুলিশ জানায়, চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ‘টিম
চাটখিল’ পৃথক অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৮জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। এছাড়াও চুরির মামলায় ১জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ৪ জনসহ সর্বমোট ১৩জন আসামী গ্রেফতার করা হয়।
খখ/মো মি


