নন্দীগ্রামের নাটকীয়তার অবসান : শুভেন্দু হারেনি,হেরেছে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়,নন্দীগ্রামে,শুভেন্দু অধিকারী,বিজয়ী
thai foods

খাসখবর আন্তর্জাতিক : পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনের নন্দীগ্রামে ভোট গণনা ঘিরে নানা নাটকীয়তার পর অবশেষে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

thai foods

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ওই আসনে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, সত্যিকারের জয় পেয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। এর ফলে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল জয় পেলেও দলের প্রধান মমতা হারলেন নিজের আসনে।

রবিবার রাজ্যের ২৯২টি আসনে পর পর ফল প্রকাশিত হলেও, নন্দীগ্রাম ঘিরে দুপুর থেকেই বিভ্রান্তি। ১৭ রাউন্ড ভোট গণনার পর সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। কিন্তু সন্ধ্যা গড়াতে মমতার জয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বলা হয়, সার্ভারে সমস্যার জেরে সঠিক ভাবে কিছু জানা যাচ্ছে না।

নন্দীগ্রামের রিটার্নিং কর্মকর্তার বরাত দিয়ে আনন্দবাজার জানায়, সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ প্রকাশ করা তথ্য অনুযায়ী, ১ লাখ ৯ হাজার ৬৭৩ ভোট পেয়েছেন শুভেন্দু। তৃণমূল নেত্রী মমতা পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৩৭ ভোট।

সংযুক্ত মোর্চা সমর্থিত মিনাক্ষী মুখোপাধ্যায় ৬ হাজার ১৯৮ ভোট পেয়েছেন। ফলে ১ হাজার ৭৩৬ ভোটে শুভেন্দুই সবার চেয়ে এগিয়ে। নন্দীগ্রামে ভোট পুনর্গণনা হবে না বলেও জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

এর আগে সন্ধ্যার দিকে ভারতের প্রধান সব সংবাদ মাধ্যমের প্রতিবেদনে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসপ্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের খবর দেয়া হয়। এর কিছুক্ষণ পর জানানো হয়, ওই আসনে মমতা নয়, জিতেছেন তার প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারী।

আনন্দবাজারের সন্ধ্যার প্রতিবেদনে বলা হয়, ‘সন্ধ্যা গড়াতে মমতার জয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বলা হয়, সার্ভারে সমস্যার জেরে সঠিক ভাবে কিছু জানা যাচ্ছে না।

তার পরেই শুভেন্দু অধিকারীর জয়ের খবর আসে।’শুভেন্দু অধিকারীও টেলিফোনে আনন্দবাজারকে বলেন, ভোটে জিতেছি আমি।’ অন্যদিকে মমতা সাংবাদিকদের বলেন, ‘নন্দীগ্রাম যা রায় দেব, মাথা পেতে নেব।’

খখ/প্রিন্স

আগেপদোন্নতি পেলেন পুলিশের ১৭৫ কর্মকর্তা
পরেআজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস