ছেলের জন্য জোড়া লেগেছিল রাহুল-প্রিয়াঙ্কার ভাঙা সংসার, অথচ রাহুলই চলে গেলেন

Oplus_131072
thai foods

খাসখবর বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টালিউড পাড়ায়। গত রোববার দিঘার তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মারা যান ৪৩ বছর বয়সী এই অভিনেতা। 

thai foods

তার এই আকস্মিক বিদায়ে ভেঙে পড়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শোকের এই কঠিন সময়ে পরিবারের পক্ষ থেকে গণমাধ্যম ও শুভানুধ্যায়ীদের কাছে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে প্রিয়াঙ্কা লেখেন, ‘এটি আমাদের জন্য গভীর শোক ও দুঃখের সময়। আমরা পরিবারের সদস্য ও বন্ধুরা মিলে এই অপূরণীয় ক্ষতি সামলে ওঠার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘একজন সন্তান, একজন মা, একটি গোটা পরিবার এবং প্রিয়জনেরা মিলে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করছি। আমরা আমাদের বন্ধু ও গণমাধ্যমের সহকর্মীদের কাছে বিনীত অনুরোধ করছি, এই সময়ে আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। আমাদের শান্তিতে শোক পালনের সুযোগ দিন। আপনাদের সহমর্মিতা ও সমর্থন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।’

‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া রাহুল বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিজীবন ছিল বেশ ঘটনাবহুল। ২০১০ সালে সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করার পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

তবে দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৩ সালে ছেলে সহজকে কেন্দ্র করে তাদের সম্পর্কের বরফ গলে। সে সময় রাহুল জানিয়েছিলেন, আইনি জটিলতা মিটিয়ে তারা আবার নতুন করে সংসার শুরু করেছেন।

রাহুল জানিয়েছিলেন, তারা স্বামী-স্ত্রী হিসেবেই আছেন এবং সপ্তাহান্তে পুরো পরিবার একসঙ্গে সময় কাটান।

এদিকে ময়নাতদন্তের রিপোর্টে রাহুলের ফুসফুস ও শ্বাসনালিতে প্রচুর বালু ও নোনা পানি পাওয়া গেছে, যা তার পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দুর্ঘটনার আগের দিনগুলোয় রাহুল ও প্রিয়াঙ্কার সম্পর্কের নতুন এই অধ্যায় শুরুর বিষয়টি ভক্তদের জন্য এখন আরও বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন সময়ে প্রিয়াঙ্কা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন সহকর্মী ও ভক্তরা।

খখ/মো মি

আগেবাথরুমে পড়ে পা ভাঙলো চট্টগ্রামের এসপির, হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়
পরেসিএমপির ৩৪তম কমিশনার হাসান মো. শওকত আলী