বাথরুমে পড়ে পা ভাঙলো চট্টগ্রামের এসপির, হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: নিজ বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। 

thai foods

আজ ৩০ মার্চ (সোমবার) সকালে এ ঘটনার পর চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে।

সকালে প্রথমে বাসার কর্মচারীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেন। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরবর্তীতে তাকে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। বর্তমানে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (নিটোর) তার চিকিৎসা চলছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সিরাজুল ইসলাম বলেন, দুপুরে তাকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটি হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার বাম পা মারাত্মকভাবে ভেঙে গেছে।

খখ/মো মি

আগেআইএলওতে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে ৪৭ দেশের পূর্ণ সমর্থন
পরেছেলের জন্য জোড়া লেগেছিল রাহুল-প্রিয়াঙ্কার ভাঙা সংসার, অথচ রাহুলই চলে গেলেন