হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৬৮৫

Oplus_131072
thai foods

খাসখবর স্বাস্থ্য ডেস্ক: হঠাৎ করে সারাদেশে হামের প্রাদু্র্ভাব দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়েছেন আরও ৬৮৫ জন।

thai foods

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। আর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬৮৫ জন।

সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭০৯ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাম নিশ্চিত রোগীর সংখ্যা ২৬ জন। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৫ জনে।

ঢাকা ছাড়াও রাজশাহী, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় রোগটি ছড়িয়েছে।

খখ/মো মি

আগেসিএমপির সদরঘাট থানা পুলিশের অভিযান: জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৭ জুয়াড়ী, মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পরে“পাচার হওয়া অর্থ ফেরত এনে জনকল্যাণে ব্যয় করা হবে”-প্রধানমন্ত্রী