ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল

Oplus_131072
thai foods

খাসখবর নির্বাচন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ৮ এপ্রিল। 

thai foods

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ১১তম কমিশন সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ।

সচিব আখতার আহমেদ বলেন, ‘আগামী ৯ মে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনকে ১২ ফেব্রুয়ারির ভোটের মতোই গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া, ত্রয়োদশ জাতীয় সংসদের ভোট নিয়ে ৫০টি মামলা রয়েছে। এই মামলাগুলি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার নির্বাচনের সামগ্রী একবছর সংরক্ষণ করা হবে।

সচিব আরও জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো তাদের প্রাপ্ত আসনসংখ্যা অনুযায়ী মনোনীত প্রার্থী তালিকা ইসিতে জমা দিয়েছে। আইন অনুযায়ী, সাধারণ আসনে নির্বাচনী ফলাফলের সরকারি গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করতে হবে।

খখ/মো মি

আগে“অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে মনোযোগ দেয়নি”-স্বরাষ্ট্রমন্ত্রী
পরেচট্টগ্রাম নগরীর বাকলিয়ায় সন্ত্রাসী হামলায় যুবদল কর্মী মিনহাজের হাতের কবজি বিচ্ছিন্ন