‘সাংবাদিকদের কল্যাণে কাজ করছে সরকার’-ড.হাছান মাহমুদ

thai foods

খাসখবর রাজনীতি ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সাংবাদিকদের কল্যাণে এবং তাদের মান-সম্মান রক্ষার জন্য কাজ করছে সরকার।

thai foods

বুধবার (১৯ মে) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত সাংবাদিকদের করোনাকালীন দ্বিতীয় পর্যায়ের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, স্বাস্থ্য, আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে। পুলিশ হেফাজতে কারাগারে রোজিনা ইসলাম যেন সঠিক মর্যাদা পান তা নিশ্চিত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীও আশ্বস্ত করেছেন, তিনি সঠিক মর্যাদা পাবেন। রোজিনা ইসলাম যাতে সুবিচার পান সে বিষয়টা দেখছে সরকার। এ বিষয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো দায় থাকলে তারা দায় এড়াতে পারবেন না।

মন্ত্রী আরো বলেন, সরকারের কোনো দপ্তর থেকে তথ্য চাইতে হলে আবেদন করতে হয়। এজন্য প্রক্রিয়া আছে। কোনো দপ্তর তথ্য দিতে না চাইলে তথ্য কমিশন রয়েছে। তথ্য কমিশনে আবেদন করতে হবে। ২০১৪ সালে তথ্য কমিশন গঠনের পর ১ লক্ষ ১৯ হাজার ৮৩১ টি আবেদনের নিস্পত্তি করেছে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রামের ৯০ জন সাংবাদিককে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে চেক বিতরণ করা হয়।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় চেক বিতরণ।
সংগঠনের সাধারণ সম্পাদক ম শামসুল ইসলামের পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ। এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ।

খখ/মো মি

আগে‘সাংবাদিক রোজিনা ইসলাম ন্যায়বিচার পাবেন’-ওবায়দুল কাদের
পরেজুলাইতে হবে ৪ আসনের উপনির্বাচন, ২৪ মে তফসিল