৯ বিশিষ্ট ব্যক্তি পেলেন স্বাধীনতা পুরস্কার ২০২১

thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের হাতে ‘স্বাধীনতা পুরস্কার ২০২১’ তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

thai foods

আজ বৃহস্পতিবার (২০ মে) সকালে তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে এ পুরস্কার তুলে দেন তিনি।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য এবার চারজন স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। তাঁরা হলেন প্রয়াত এ কে এম ফজলুর রহমান, আহসান উল্লাহ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ ও আখতারুজ্জামান চৌধুরী বাবু।

বিজ্ঞান ও প্রযুক্তিতে পুরস্কার পেয়েছেন ড. মৃন্ময় গুহ নিয়োগী। সাহিত্যে কবি মহাদেব সাহা। সংস্কৃতিতে নাট্যজন আতাউর রহমান ও সুরকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। সমাজসেবা/জনসেবায় পুরস্কার পেয়েছেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। গবেষণা ও প্রশিক্ষণে স্বাধীনতা পুরস্কার পেয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।

প্রয়াত বজলুর রহমানের পক্ষে তাঁর স্ত্রী শাহানারা বেগম, আহসান উল্লাহ মাস্টারের পক্ষে তাঁর ছেলে ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, খুরশীদ উদ্দিন আহমেদের পক্ষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও আখতারুজ্জামান চৌধুরী বাবুর পক্ষে তাঁর ছেলে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী পুরস্কার গ্রহণ করেন।

কবি মহাদেব সাহার অনুপস্থিতিতে তাঁর ছেলে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেন। ড. মৃন্ময় গুহ নিয়োগী, আতাউর রহমান, গাজী মাজহারুল আনোয়ার ও ড. আমজাদ হোসেন নিজেরা উপস্থিত থেকে পুরস্কার নেন। কৃষি গবেষণা কাউন্সিলের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক পুরস্কার গ্রহণ করেন।

স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রামের স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়।

এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে।

খখ/মো মি

আগেদেশে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন ৩৯ লাখ মানুষ!
পরেশ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা