একসঙ্গে দুই বোনকে বিয়ে করে গ্রেফতার হলেন বর!

thai foods

খাসখবর ভিন্ন খবর ডেস্কঃ প্রথাগত নিয়ম অনুযায়ী মানুষ সাধারণত একটি মেয়েকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন এবং বিয়ে করেন। কিন্তু বিয়ের পিঁড়িতে একসঙ্গে দুটি মেয়েকে বিয়ে করার ঘটনা বিরল। আবার বিয়ের পিঁড়িতে বসা ওই মেয়ে দুটি আপন বোন। শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি এই বিরল ঘটনার জন্ম দেয়া সেই বরের। অবশেষে তাকে গ্রেফতার হয়ে যেতে হয়েছে জেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যে।

thai foods

উভয় পরিবারের সম্মতি এবং উপস্থিতিতে একই দিনে বিয়ের মঞ্চে দুই বোনকে বিয়ে করেছে এক ব্যক্তি। কিন্তু এমন বিয়ে হিন্দু আইন পরিপন্থী হওয়ায় ওই বরকে গ্রেফতার করেছে ভারতের কর্নাটক রাজ্যের কোলার জেলার পুলিশ।

বিয়ে নিয়ে বর ও তার পরিবারের সঙ্গে দুই বোনের পরিবারও খুশি ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই আনন্দ বিষাদে পরিণত হয়েছে যখন হিন্দু বিবাহ আইন অনুযায়ী কোনো ব্যক্তি একসঙ্গে দুজনকে বিয়ে করতে পারেন না, এমন অভিযোগ তুলে পুলিশ বরকে গ্রেফতার করে।

হিন্দু বিবাহ আইনের বরাত দিয়ে কর্নাটক পুলিশের দাবি, আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ের আগে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ বাধ্যতামূলক। তাই নিয়ম ভাঙার অপরাধে দুই বোনের স্বামীকে গ্রেফতার করে তারা জেল হেফাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে , ঘটনাটি ঘটেছে ওই রাজ্যের কোলারের মুলাবাগিলু গ্রামে। উমাপাতি নামের ৩০ বছর বয়সী এক যুবক গত ৭ মে একই গ্রামের ১৯ ও ১৬ বছর বয়সী দুই বোনকে বিয়ে করেছেন। গত শনিবার ওই বিয়ের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পরে সোমবার পুলিশ উমাপতিকে গ্রেফতার করেছে।

বড় বোন ললিতাকে বিয়ের প্রস্তাব দিলেও ললিতা বিয়েতে রাজি হলেও শর্ত হিসেবে ছোট বোন সুপ্রিয়াকে একসঙ্গে বিয়ে করতে বলেন। কারণ বাক প্রতিবন্ধী সুপ্রিয়ার বিয়ে হচ্ছিল না। পরে দুই পরিবারের সম্মতিতেই উমাপতি দুই বোনকে একই মণ্ডপে বিয়ে করেন।

স্থানীয় সূত্রে জানা যচ্ছে যে, এই ধরনের ঘটনা ওই পরিবারে আগেও ঘটেছে। কনের বাবা নাগরাজাপাও একই মণ্ডপে দুই বোনকে বিয়ে করেছিলেন। কারণ দুই বোনের একজন বাক প্রতিবন্ধী ছিলেন।

তবে হিন্দু বিবাহ আইন অনুযায়ী, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ না হওয়া পর্যন্ত দ্বিতীয় বিয়ে আইনত বিয়ে হিসেবে বিবেচিত হবে না।

খখ/মো মি

আগেভারতে ব্ল্যাক ফাঙ্গাসের পর নতুন আতংক ‘হোয়াইট ফাঙ্গাস’
পরেহেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা কাসেমী গ্রেফতার