সারাদেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু

thai foods

খাসখবর গ্রাম গঞ্জ ডেস্ক➤ দেশে দিন দিন বেড়েই চলেছে বজ্রপাতে প্রাণহানির ঘটনা। গত এক মাসে অসংখ্য প্রাণ ঝরেছে বজ্রপাতের আঘাতে। গত ২৪ ঘন্টায় দেশের তিন জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ৫ জন, সিরাজগঞ্জে ৪ জন ও চট্টগ্রামে মারা গেছেন ২ জন।

thai foods

সোমবারও (২৪ মে) তিন জেলায় বজ্রপাতে ১১ জনের প্রাণহানির খবর তুলে ধরা হলো।

চাঁপাইনবাবগঞ্জ: বিকেলে জেলার ৩ উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে ৫ জন মারা গেছেন। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালীনগর সাবানিয়াপাড়া গ্রামের আশরাফুল হকের ছেলে আলামিন (১৩), দেবীনগর ইউনিয়নের নামোহড়মা গ্রামের এনামুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৭), গোমস্তাপুর ইউনিয়নের লালকোপড়া গ্রামের নাজমুলের মেয়ে সাদিয়া (১০), রহনপুর পৌর এলাকার হুজরাপুর মহল্লার বিপ্লবের মেয়ে খুশি (১২), ভোলাহাট উপজেলার কৃষ্ণপুর হাড়িয়াবাড়ি গ্রামের আকালু হাজির ছেলে আজিজুল হক (৫৫)।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বজ্রপাতে ২ শিশুর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

সিরাজগঞ্জ: বিকেলে শাহজাদপুর উপজেলার চিথুলিয়া, দুগলি ও উল্লাপাড়া উপজেলার কৃষ্ণপুর এলাকায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন- শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া গ্রামের আজগর আলীর ছেলে হাসেম আলী (২৫), উল্লাপাড়া উপজেলার পশ্চিম কৃষ্ণপুর গ্রামের মো. মোশাররফ হোসেনের মেয়ে মোহনা খাতুন (১৭),গালা ইউনিয়নের দুগলি গ্রামের আজম ব্যাপারীর ছেলে নাজমুল (১৫) ও সোলাইমান মোল্লার স্ত্রী ছাকেরা বেগম (৫৬)।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা বজ্রপাতে ৪ জনে মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম: সকালে আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রামের একটি বিলে কাসেম (৪০) ও ইলিয়াছ (৫০) নামে দুই নির্মাণ শ্রমিক বজ্রপাতে মারা গেছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম গণমাধ্যম বলেন, রোববার সন্ধ্যায় কাজ শেষে তারা গ্রামের একটি চায়ের দোকানে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে বিলের মধ্যে বজ্রপাতে নিহত হন। পরে ভোরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

খখ/মো মি

আগেনা ফেরার দেশে চলে গেলেন কবি হাবীবুল্লাহ সিরাজী
পরেব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস ও প্রেমিকা সিমন্ডসের বিয়ে আগামী বছর!