ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস ও প্রেমিকা সিমন্ডসের বিয়ে আগামী বছর!

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্কব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও প্রেমিকা ক্যারি সিমন্ডসের বিয়ে হবে আগামী বছর। অর্থাৎ আগামী বছরের মাঝামাঝিতে প্রেমিকা ক্যারি সিমন্ডসকেই বিয়ে করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

thai foods

২০২২ সালের ৩০ জুলাই বিয়ের নিমন্ত্রণপত্র দিয়ে পরিবার ও বন্ধুমহলকে কার্ড পাঠিয়েছেন এই প্রভাবশালী যুগল।

ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘দ্য সান’ এর খবরে জানা গেছে , যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন তার বান্ধবী ক্যারি সিমন্ডসকে আগামী গ্রীষ্মে বিয়ে করতে যাচ্ছেন।

তাদের বিয়ে ঠিক কোথায় হবে তা কঠোর ভাবে গোপন রাখা হয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাগদান হয়েছে বরিস জনসন ও সিমন্ডসের।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০২০ সালের ফেব্রুয়ারিতে বরিস ও ক্যারি জানিয়েছিলেন, তারা বিয়ে করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন। তাদের সন্তান আসছে। ২০১৯ সালে বরিস জনসন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

৫৬ বছর বয়সী বরিস ও ৩৩ বছর বয়সী ক্যারি তাদের ছেলে উইলফ্রেড লরি নিকোলাস জনসনকে নিয়ে ১০ ডাউনিং স্ট্রীটে বসবাস করছেন। গত বছর তাদের এ সন্তানের জন্ম হয়। তার নাম উইলফ্রেড লরি নিকোলাস।

এর আগে বরিস জনসন ম্যারিনা উইলারকে বিয়ে করেছিলেন। এ সংসারে তাদের সন্তান চারটি। ২০১৮ সালের সেপ্টেম্বরে তাদের ২৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে।

ম্যারিনা উইলারের আগে আরও একটি বিয়ে করেছিলেন জনসন। ক্যারি সিমন্ডস হতে যাচ্ছেন তার তৃতীয় স্ত্রী।

খখ/মো মি

আগেসারাদেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু
পরে২০০ ক্রীড়াবিদকে মানবিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী!