কক্সবাজারে মাদকের সর্ববৃহৎ চালান জব্দে পুরস্কৃত হলেন ওসি ডিবি মো.আলী!

thai foods

খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক➤ কক্সবাজারে মাদকের সর্ববৃহৎ চালান জব্দ করার ঘটনায় ডিআইজি কর্তৃক পুরস্কৃত হলেন ওসি ডিবি শেখ মোহাম্মদ আলী। এতো বড় মাদকের চালান ইতিপূর্বে আর কোন বাহিনী জব্দ কিংবা উদ্ধার করতে পারেনি। যা পেরেছে কক্সবাজার গোয়েন্দা পুলিশ (ডিবি)। এযাবৎকালে কক্সবাজারে সর্ববৃহৎ মাদকের চালান জব্দ করেছিল জেলার ডিবি পুলিশ।

thai foods

চলতি বছরের ৯ ফেব্রুয়ারি দুই দফায় অভিযানে ১৭ লাখ ৭৫ হাজার ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ কোটি ৭০ লাখ ৬৮ হাজার টাকাসহ পাঁচ জনকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশ। উদ্ধার হওয়া এসব মাদকের মূল্যে আনুমানিক ৫৩ কোটি টাকা।

বাংলাদেশ পুলিশ কিংবা র‌্যাব ইতিপূর্বে এতো বৃহৎ চালান উদ্ধার করতে পারেনি। এটি কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কর্তৃক সর্ববৃহৎ চালান উদ্ধারের ঘটনা। এই সাফল্যের পেছনে ছিলেন সৎ, সাহসী ও নির্ভীক পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর শেখ মোহাম্মদ আলী। তার স্বীকৃতি স্বরূপ
সম্মাননা স্মারক পেয়েছেন কক্সবাজার জেলার গোয়েন্দা শাখার(ডিবি) অফিসার ইনচার্জ(ওসি) শেখ মোহাম্মদ আলী।

মঙ্গলবার (২৫ মে) দুপুরে চট্টগ্রাম রেঞ্জে আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় তিনি পুরস্কৃত হন। সভায় ফেব্রুয়ারি মাসের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুলিশ পরিদর্শক (নিঃ) শেখ মোহাম্মদ আলীকে সম্মাননা স্বারক প্রদান করেছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি দুপুরে সাগর পথে আসা কক্সবাজারের চৌফলদণ্ডী ঘাট থেকে ১৪ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ। এসময় জহিরুল ইসলাম ফারুকসহ দু’জনকে হাতেনাতে আটক করা হয়।

একই দিন বিকালে ফারুকের স্বীকারোক্তি মতে তার বাড়ি নুনিয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে আরো ৩ লাখ ৭৫ হাজার ইয়াবা ও নগদ ১ কোটি ৭০ লাখ ৬৮ হাজার টাকা জব্দ করা হয়। ঘটনায় আটক জহিরুল ইসলাম ফারুকসহ পাঁচ মাদক কারবারি কারাগারে রয়েছে।

উল্লেখ্য, পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর শেখ মোহাম্মদ আলী পুলিশ বিভাগে যোগদানের পর থেকে সৎ-সাহসিকতায়
সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

খখ/মো মি

আগে‘রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ কাজ করছে’-ভলকান বোজকিশ
পরেঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ শূন্য আসনে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে যারা