করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তঃ মৃত্যু ৩৪, শনাক্ত ১৪৪৪

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ রোজই ওঠানামা করছে করোনা ভাইরাস পরিস্থিতির প্রতিদিনকার আপডেট। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের হার। গতকাল শনাক্তের তুলনায় মৃত্যুর সংখ্যা ছিল বেশি।

thai foods

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৪ জন।

রবিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৩৯৭ জন। আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৮ হাজার ৮০৫ জন। নতুন করে মারা যাওয়া ৩৪ জনকে নিয়ে দেশে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা ১২ হাজার ৫৮৩ জন। আর দেশে মোট করোনা রোগীর সংখ্যা ৭ লাখ ৯৮ হাজার ৮৩০ জন।

এর আগে শনিবার (২৯ মে) দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ১১ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৭ শতাংশ।

গত একদিনে ১৪ হাজার ৪১৮ জনের নমুন সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ২৭৭ জনের।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন। এছাড়া চট্টগ্রামে ১২, রাজশাহীতে ৩, খুলনায় ৬, বরিশাল ১, সিলেটে ১ ও রংপুরে ২ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ১১ জন নারী। এর মধ্যে ৩ জন ছাড়া সবাই হাসপাতালে মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের ৫ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ২ জন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে মারা গেছেন ১ জন।

খখ/মো মি

আগে‘জিয়াউর রহমান হত্যার রাজনীতির জন্মদাতা’- ড.হাছান মাহমুদ
পরেচলমান লকডাউনে ব্যাংক লেনদেনের সময়সূচি