বিশ্বকাপ ক্রিকেটে দল সংখ্যা বাড়ালো আইসিসি!

thai foods

খাসখবর খেলা ডেস্ক➤ অবশেষে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে দলের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিলো আইসিসি। বিশ্বকাপ ক্রিকেটে দল সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেই মোতাবেক আগামী ২০২৭ ও ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপে মোট ১৪টি দল অংশ নেবে।

thai foods

একইভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দল অংশ নেবে। যা ২০২৪ সাল থেকে শুরু হয়ে প্রতি দুই বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হবে। অর্থাৎ, ২০২৪, ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নিতে পারবে।

মঙ্গলবার (১ জুন) অনুষ্ঠিত সংস্থাটির বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় বিশ্বকাপেই দল সংখ্যা বাড়ছে। এ খবর প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো।

এ ছাড়া এই সভায় আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ওয়ানডের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট আবার চালু করা হবে। যেটির পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৫ ও ২০২৯ সালে। যেখানে সেরা আটটি দল অংশগ্রহণ করবে। টেস্ট চ্যাম্পিয়নশীপও চলমান থাকবে। চলতি বা প্রথম সিজনের আসন্ন ফাইনাল ম্যাচ শেষেই দ্বিতীয় বা পরবর্তী সিজন শুরু হবে। প্রতি সিজনের মেয়াদকাল দুই বছর। অর্থাৎ, ২০২৫, ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালে ফাইনাল অনুষ্ঠিত হবে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম সিজনের ফাইনাল আগামী ১৮ থেকে ২২ জুন ইংল্যান্ডের সাইদাম্পটনে অনুষ্ঠিত হবে।

আইসিসির বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০২৭ ও ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপে মোট ১৪টি দল অংশ নেবে। একইভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দল অংশ নেবে। যা ২০২৪ সাল থেকে শুরু হয়ে প্রতি দুই বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হবে।
অর্থাৎ, ২০২৪, ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নিতে পারবে।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ ও ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপে মোট ৫৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফরম্যাটেও আনা হয়েছে পরিবর্তন। থাকবে সুপার সিক্স রাউন্ড। প্রথম রাউন্ডে দুটি গ্রুপ থাকবে এবং প্রতি গ্রুপে ৭টি করে দল একে অপরের বিরুদ্ধে লড়বে। সেখান থেকে তিনটি করে দল সুপার সিক্স বা দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেবে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। এর আগে ২০০৩ সালের বিশ্বকাপে সুপার সিক্স রাউন্ড ছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এটির ফরম্যাটেও পরিবর্তন আনা হয়েছে। প্রথম রাউন্ডে ২০টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে এক অপরের বিরুদ্ধে লড়বে। প্রতি গ্রুপে থাকবে ৫টি করে দল। সেখান থেকে দুটি করে দল সুপার এইট বা দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেবে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফরম্যাট আগেরটাই থাকবে।

এ ছাড়া এই সভায় আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ওয়ানডের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট আবার চালু করা হবে। যেটির পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৫ ও ২০২৯ সালে। যেখানে সেরা আটটি দল অংশগ্রহণ করবে।

সর্বশেষ ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে মাত্র ১০টি দল অংশ নিতে পেরেছিল। যা নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পরতে হয় আইসিসিকে। একইভাবে আগামী ২০২৩ সালের বিশ্বকাপেও ১০টি দল অংশ নেবে। যেটি ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

খখ/মো মি

আগেপোশাক উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়!
পরেহেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী ৬ দিনের রিমান্ডে