৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু ৪ জুন

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক➤ শূন্য হওয়া ৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু হচ্ছে ৪ জুন থেকে। জাতীয় সংসদের শূন্য ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে দলটি।

thai foods

বুধবার (২ জুন) দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আওয়ামী লীগ জাতীয় সংসদের ১৮৭ ঢাকা-১৪, ২৩১ সিলেট-৩ ও ২৫৩ কুমিল্লা-৫ আসনের আসন্ন উপনির্বাচনের জন্য আগামী ৪ জুন শুক্রবার থেকে ১০ জুন বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করবে।

আওয়ামী লীগ-এর সভাপতি’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং আবেদনপত্র জমা প্রদান করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট আসনের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে।

আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীকে অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ১০ জুন ২০২১ বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

খখ/মো মি

আগে‘দেশে টিকা উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে’- শেখ হাসিনা
পরেইসরায়েলের নতুন প্রেসিডেন্ট হলেন আইজ্যাক হারজোগ