স্থগিত হলো ৬ জেলার ১৬৩টি ইউপি নির্বাচন,তারিখ পেছালো ৩ উপ-নির্বাচনের

thai foods

খাসখবর নির্বাচন ডেস্ক➤ করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় দেশের ৬টি জেলার ১৬৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসাথে তারিখ পেছানো হয়েছে ৩ সংসদীয় আসনের উপ-নির্বাচনের।

thai foods

নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার ৮২তম কমিশন বৈঠক শেষে বৃহস্পতিবার (১০ জুন) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য দেন।

তিনি বলেন, ২১ জুন নির্বাচনের জন্য নির্ধারিত ৩৬৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে করোনার উচ্চঝুঁকি সম্পন্ন এলাকা খুলনা বিভাগের সব ইউনিয়ন পরিষদ, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ইউনিয়ন পরিষদসহ মোট ১৬৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে বাগেরহাট জেলায় ৬৮টি, খুলনা জেলায় ৩৪টি, সাতক্ষীরা জেলায় ২১টি, নোয়াখালী জেলায় ১৩টি, চট্টগ্রাম জেলায় ১২টি এবং কক্সবাজার জেলায় ১৫টি ইউনিয়ন পরিষদ।

এছাড়া নির্বাচনের তফসিল ঘোষিত ১১টি পৌরসভার মধ্যে দিনাজপুর জেলা সেতাবগঞ্জ ও ঝালকাঠি জেলার ঝালকাঠি পৌরসভার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। অন্য ৯টি পৌরসভা করোনার উচ্চঝুঁকি সম্পন্ন এলাকা হওয়াতে এসব পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।

ভোটে প্রার্থী সমর্থকদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা ও প্রচার-প্রচারণা করার জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে।

গত ৭ মার্চ দেশের ৩৭১টি ইউপি নির্বাচন ও ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনে ভোটগ্রহণের জন্য ১১ এপ্রিল তারিখ দেয় ইসি।

কিন্তু করোনা মহামারির পরিস্থিতি অবনতি হওয়ায় ভোটের ১০ দিন আগে স্থগিত করে ইসি।

পরবর্তীতে গত ২ জুন পুনরায় ভোট করার জন্য ২১ জুন তারিখ দেয় ইসি। এতে আপত্তি জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। এ পরিপ্রেক্ষিতে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ উচ্চঝুঁকিতে থাকা এলাকাগুলোতে ভোট না করার জন্য ইসিতে চিঠি দেয়। সেই চিঠির প্রেক্ষিতে কমিশন কিছু ভোট স্থগিত করলো।

এদিকে চারটি ইউপির ভোট আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে আগামী ২১ জুন ২০৪টি ইউপি, ২টি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনের ভোটগ্রহণ হবে।

করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করা হয়েছে। ​আগামী ২৮ জুলাই এসব শূন্য আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১০ জুন) আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

জাতীয় সংসদের তিনটি আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ১৪ জুলাই। তারিখ পরিবর্তন করায় এখন এই আসনে ভোট হবে ২৮ জুলাই। তবে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন ২১ জুন যথাসময়ে অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য হওয়া তিন আসনের উপনির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ১৫ জুন। ১৭ জুন যাচাই-বাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।

করোনার উচ্চ সংক্রমিত এলাকার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে খুলনা বিভাগের সবগুলোসহ ১৬৩টি ইউনিয়ন পরিষদের ভোট আপাতত হচ্ছে না।

নোয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম ও খুলনার ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন স্থগিত করা হয়েছে। ১৬৩ ইউনিয়নের মধ্যে খুলনায়ই ১১৯টি ইউপির নির্বাচন স্থগিত করা হলো।

খুলনা বিভাগে ভোট স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে রয়েছে— খুলনার কয়রার আমাদি, বাগালী, মহেশ্বরীপুর, মহারাজপুর, কয়রা, উত্তর বেদকাশী ও দক্ষিণ বেদকাশী। দাকোপের পানখালী, দাকোপ, লাউডোব, কৈলাশগঞ্জ, সুতারখালী, কামারখোলা, তিলডাঙ্গা, বাজুয়া ও বানিশান্তা। বটিয়াঘাটার গংগারামপুর, বালিয়াডাঙ্গা ও আমিরপুর। দিঘলিয়ার গাজীরহাট, বারাকপুর, দিঘলিয়া, সেনহাটা, আড়ংঘাটা ও যোগীপুল। পাইকগাছার ষোলাদানা, রাড়ুলী, গড়ইখালী, চাঁদখালী, দেলুটি, লতা, হরিঢালী, ও কপিলমুনি।

বাগেরহাট সদরের বারুইপাড়া, বেতরতা, বিষ্ণুপুর, ডেমা, কাড়াপাড়া, খানপুর ও রাখালগাছি। সাতক্ষীরা কলারোয়ার কয়লা, হেলাতলা, যুগীখালী, জয়নগর, জালালাবাদ, লাঙ্গলঝাড়া, কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, চন্দনপুর ও দেয়াড়া। তালার ধানদিয়া, তেঁতুলিয়া, তালা, ইসলামকাটি, মাগুরা, খেসরা, জালালপুর, খলিলনগর, নগরঘাটা, সরুলিয়া ও খলিষখালী।

বাগেরহাট ফকিরহাটের বেতাগা, লখপুর, পিলজংগ, ফকিরহাট, বাহিরদিয়া মানসা, নলধা মৌভোগ ও শুভদিয়া। মোল্লাহাটের উদয়পুর, চুনখোলা, কোদালিয়া, গাওলা, কুলিয়া ও আটজুড়ি। চিতলমারীর বড়বাড়ীয়া, হিজলা, শিবপুর, চিতলমারী, কলাতলা, চরবানিয়ারী ও সন্তোষপুর। কচুয়ার গজালিয়া, ধোপাখালী, মঘিয়া, কচুয়া, গোপালপুর, রাড়ীপাড়া, বাধাল। রামপালের গৌরম্ভা, বাইনতলা, হুড়কা, মল্লিকের বেড়, বাঁশতলী, উজলপুর, রামপাল, রাজনগর, পেড়িখালী ও ভোজপাতিয়া। মোংলার চাঁদপাই, বুড়িরডাংগা, চিলা, মিঠাখালী, সোনাইলতলা ও সুন্দরবন। মোরেলগঞ্জের পঞ্চকরন, দৈবজ্ঞহাটী, চিংড়াখালী, হোগলাপাশা, বনগ্রাম, বলইবুনিয়া, হোগলাবুনিয়া, বহরবুনিয়া, নিশানবাড়ীয়া, মোরেলগঞ্জ, খাউলিয়া, তেলিগাতী, পুটিখালী, রামচন্দ্রপুর, জিউধরা ও বারইখালী। শরণখোলার ধানসাগর, খোন্তাকাটা, রায়েন্দা ও সাউথখালী।

খখ/মো মি

আগেদেশে করোনায় মোট মৃত্যু প্রায় ১৩ হাজার, শনাক্ত প্রায় সাড়ে ৮ লাখ
পরেলেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ নতুন সেনাপ্রধান