লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ নতুন সেনাপ্রধান

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ দেশের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি।

thai foods

জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে আগামী ২৪ জুন থেকে তিন বছরের জন্য তাকে সেনাপ্রধানের দায়িত্ব দিয়েছে সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার (১০ জুন) প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ সেনাবাহিনীর বিএ -২৪৯৬ লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি, কোয়ার্টার মাস্টার জেনারেল-কে আগামী ২৪ জুন‘সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে আগামী ২৪ জুন (২০২১) বিকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুযায়ী ওইদিন বিকাল থেকে ৩ বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’

খুলনার একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন নবম লংকোর্সের মাধ্যমে।

গতবছর ডিসেম্বরে তাকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (অ্যার্টডক) জিওসির দায়িত্ব থেকে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করে সেনাসদরে নিয়ে আসা হয়েছিল।

খখ/মো মি

আগেস্থগিত হলো ৬ জেলার ১৬৩টি ইউপি নির্বাচন,তারিখ পেছালো ৩ উপ-নির্বাচনের
পরে১৯ জুন থেকে করোনা টিকা পাচ্ছেন চট্টগ্রামের মেডিক্যাল শিক্ষার্থীরা