বেড়েই চলেছে করোনার সংক্রমণঃ মৃত্যু ৭৬, শনাক্ত ৪৮৪৬

সর্বোচ্চ খুলনা বিভাগেই মারা গেছেন ২৭ জন
thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৭০২ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৪৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ লাখ ৬১ হাজার ১৫০ জনে।

thai foods

মঙ্গলবার (২২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ৯০৩ জন।

এই সময়ে ২৫ হাজার ৩৩৮টি নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ২৮টি। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৯.৩৬ শতাংশ।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫২৮টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২৬টি, জিন এক্সপার্ট ৪৬টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৩৫৬টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৫ হাজার ৩৩৮টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ২৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬৩ লাখ ৭৬ হাজার ৮১৯টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৫ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৭ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৮ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। এদের মধ্যে ৪২ জন পুরুষ ও ৩৪ জন নারী।

মারা যাওয়াদের মধ্যে সর্বোচ্চ খুলনা বিভাগেই ২৭ জন মারা গেছেন। এছাড়া ঢাকা ও রাজশাহী বিভাগে ১৪ জন করে, চট্টগ্রাম বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ৩ জন ও রংপুর বিভাগে ৬ জন মারা গেছেন। এদের মধ্যে ৪ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১ হাজার ৯০৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৮৯২ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৬১ হাজার ২০৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ২৭ হাজার ৯২৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩৩ হাজার ২৮০ জন।

খখ/মো মি

আগেপ্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
পরেচট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ৮ দিনের লকডাউন ঘোষণা