মা হলেন ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী নাবিলা

thai foods

খাসখবর বিনোদন ডেস্ক➤ কন্যাসন্তানের মা হলেন রূপবতী অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ১ জুন (বৃহস্পতিবার) সকালে রাজধানীর একটি বেসকারি হাসপাতালে প্রথম সন্তানের জন্ম দেন ‘আয়নাবাজি’ খ্যাত এই অভিনেত্রী।

thai foods

এদিন নিজের ফেসবুক পেজ থেকে স্বামী জোবাইদুল হক রিমের সঙ্গে বেবিবাম্পের দুইটি ছবি পোস্ট করেন নাবিলা। ছবির ক্যাপশনে নয় মাসের এই পুরো সময়টার জন্য শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বৃহস্পতিবার পরিবারে আসা নতুন এ সদস্যের নাম রেখেছেন মালহার মাসুমা হক, ডাকনাম স্মিহা। সেই সঙ্গে স্মিহার জন্য দোয়া চেয়েছেন এ অভিনেত্রী।

এর আগে চলতি বছরের এপ্রিলে স্বামী রিমকে পাশে নিয়ে বেবি বাম্পের ছবি ফেসবুকে প্রকাশ করে প্রথম সন্তানের আগমনের খবর দিয়েছিলেন নাবিলা।

২০০৬ সালের দিকে উপস্থাপনার মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু হয় নাবিলার। ২০১৬ সালের ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ২০১৮ সালের এপ্রিলে জোবাইদুল হক রিমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এ অভিনেত্রী। নিজের অভিনয় দক্ষতার গুণে ইতিমধ্যেই শোবিজ জগতে জায়গা করে নিয়েছেন নাবিলা।

খখ/মো মি

আগেশপথ নিলেন ঢাকা-১৪ আসনে মিন্টু, কুমিল্লা-৫ আসনে হাসেম খান
পরেবিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ এমিলিও!