লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সে সেমিফাইনালে আর্জেন্টিনা

thai foods

খাসখবর খেলা ডেস্ক➤ লিওনেল মেসি ছাড়া নাকি আর্জেন্টিনা অচল। কথাটা সমালোচকদের নিন্দা মনে হলেও মন্দ নয়। ইকুয়েডরকে আর্জেন্টিনা হারালো ৩ গোলে, সবগুলোতেই অবদান ওই এক মেসির।

thai foods

লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সে ইকুয়েডরকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যরা ৩-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে।

দলের হয়ে একটি করে গোল করেন রদ্রিগো দে পল, লাওতারো মার্তিনেস ও মেসি। নিজে গোল করার পাশাপাশি অপর দুই গোলেও অবদান রাখেন মেসি।

এবারের কোপায় এখন অবধি মেসি ৪টি গোল ও সমান অ্যাসিস্ট করেছেন। যা এবারের আসরে সর্বোচ্চ।

রোববার বাংলাদেশ সময় সকালে স্তাদিও অলিম্পিকো পেদ্রো লুদোভিকোতে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হয় দুদল।

আক্রমণাত্মক শুরু করা আর্জেন্টিনা ম্যাচের ১৩তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল।

প্রথমার্ধ্বে ডি পলকে দিয়ে গোল করিয়েছেন। পাস দিয়েছিলেন নিকো গঞ্জালেসকে। তাকে ঠেকাতে ছুটে আসেন ইকুয়েডর গোলকিপার। বল চলে যায় মেসির পায়ে। চাইলে নিজেই শট নিতে পারতেন। ফাঁকায় দাঁড়ানো দি পলের দিকে বলটা বাড়িয়ে দিলেন ক্ষুদে জাদুকর। ঠান্ডা মাথায় জালে জড়ান দি পল।

শেষমুহুর্তে লওতারো মার্টিনেজের গোলটাও এসেছে মেসির পাস থেকেই। একেবারে শেষ মিনিটে ফ্রি কিক থেকে নিজেও তুলে নিলেন একটি গোল।

এর আগে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেন নিকো গঞ্জালেস, লওতারো মার্টিনেজরা। গোলকিপারকে ওয়ান টু ওয়ান পেয়েও গোল করতে পারেননি মেসিও। তবে শেষপর্যন্ত বড় জয় নিয়েই সেমিফাইনালে পা রাখলো আলবিসেলেস্তারা।

একেকটা ম্যাচ খেলতে নামেন, একের পর এক রেকর্ড জমা হয় লিওনেল মেসির নামের পাশে। এবারের কোপা আমেরিকারতেই গড়েছেন আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। দেশটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা তো তার দখলে অনেক বছর আগে থেকেই।

খখ/মো মি

আগেনরেন্দ্র মোদি-মমতার জন্য ৬৫ মণ হাড়িভাংগা আম উপহার পাঠালেন শেখ হাসিনা
পরেচিকিৎসককে জরিমানা করায় চট্টগ্রামের সাতকানিয়ার ইউএনও ওএসডি