বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার আর নেই

thai foods

খাসখবর বিনোদন ডেস্ক➤ আর নেই বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। চলে গেলেন না ফেরার দেশে। আজ বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ভারতের মুম্বাইয়েরে পিডি হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৮ বছর।

thai foods

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন দিলীপ। গত ৩০ জুন তাকে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

রবিবার তার আ্যকাউন্ট থেকে একটি টুইট করে দিলীপ কুমারের অসুস্থতার কথা জানানো হয়। টুইটে স্ত্রী সায়রা বানু, কিংবদন্তি অভিনেতার জন্য প্রার্থনা করার আবেদন করেছিলেন। চিকিৎসক ডা. নিতীন গোখলের তত্ত্বাবধানে চলতে থাকে তার চিকিৎসা।

চিকিৎসকরা জানান, তার ফুসফুসে পানি জমেছে। করা হয় একাধিক পরীক্ষা।শ্বাসকষ্টজনিত সমস্যার কারণ তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয় আইসিইউতে। এদিন সকালে চিকিৎসকরা জানান অভিমেতার শারীরিক অবস্থা স্থিতিশীল।

প্রথম দিকে দিলীপ কুমারের কয়েকটি ছবি ব্যবসাসফল ছিল না। ক্যারিয়ার শুরুর প্রায় ১৬ বছর পর ১৯৬০ সালে ভারতের ইতিহাসের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘মুঘল এ আজম’ দিলীপ কুমারের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। ছয় দশকের ক্য্যারিয়ারে তিনি ৬৩টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার স্ত্রী মুম্বাই চলচ্চিত্রের আরেক অভিনেত্রী সায়রা বানু।

‘জোয়ার ভাটা’, ‘আন’, ‘আজাদ’, ‘দেবদাস’, ‘আন্দাজ’, ‘মুঘল ই আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘ক্রান্তি’, ‘কর্মা’, ‘শক্তি’, ‘সওদাগর’, ‘মশাল’ সহ ৫০-এর বেশি বলিউড ছবিতে কাজ করেছেন এ কিংবদন্তি অভিনেতা। তপন সিনহা পরিচালিত বাংলা ছবি ‘সাগিনা মাহাতো’তে দিলীপ কুমার অভিনয় করেছিলেন। এই কালজয়ী ছবিতে তার নায়িকা ছিলেন সায়রা বানু।

তপন সিনহা পরিচালিত বাংলা ছবি ‘সাগিনা মাহাতো‘তে দিলীপ কুমার অভিনয় করেছিলেন। এই কালজয়ী ছবিতে তার নায়িকা ছিলেন স্ত্রী সায়রা বানু। আটবার তিনি সেরা অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার পুরস্কার জয় করেছেন। হিন্দি সিনেমাজগতের সবচেয়ে বড় সম্মান ‘দাদাসাহেব ফালকে‘ পুরস্কারেও তাকে সম্মানিত করা হয়। ২০১৫ সালে সরকার দিলীপ কুমারকে দেশের দ্বিতীয় বড় সম্মান ‘পদ্মভূষণ‘- এ সম্মানিত করে।

বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার সায়রা বানুর সঙ্গে কাটানো দীর্ঘ বৈবাহিক জীবনে সন্তানহীন ছিলেন। ২০১২ সালে এ বিষয়ে হিন্দুস্তান টাইমসকে দিলীপ কুমার জানান, সন্তান না থাকা নিয়ে তার কোনো আফসোস নেই। সাক্ষাৎকারটিতে তিনি বলেন, ‘আমাদের নিজের বাচ্চা থাকলে দুর্দান্ত হতো। তবে আমাদের কোনও আক্ষেপ নেই। আমরা ঈশ্বরের ইচ্ছার বশীভূত। আমাদের সুখ ও হতাশা ভাগাভাগি করার জন্য পরিবার রয়েছে। এটিই আমাদের পক্ষে যথেষ্ট।’

খখ/মো মি

আগেচিকিৎসকদের বদলির আদেশ স্থগিত
পরেসন্ত্রাসীর গুলিতে নিহত হলেন হাইতির প্রেসিডেন্ট