সন্ত্রাসীর গুলিতে নিহত হলেন হাইতির প্রেসিডেন্ট

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক➤ নিজের বাসায় সন্ত্রাসী হামলায় হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি(৫৩) নিহত হয়েছেন। বুধবার (৭ জুলাই) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ২০১৭ থেকে হাইতির ক্ষমতায় ছিলেন জোভেনেল মইসি।

thai foods

বিবিসির সংবাদে জানা গেছে, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লাউড জোসেফ এক বিবৃতিতে বলেছেন, স্থানীয় সময় আনুমানিক রাত একটায় পোর্ট অব প্রিন্সে প্রেসিডেন্টের বাসভবনে অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা হামলা করে। প্রেসিডেন্ট নিহত হয়েছেন এবং ফার্স্ট লেডি গুরুতর আহত হয়েছেন। রাষ্ট্রের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

৫৩ বছর বয়সী জোভেনেল মইসি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট পদে ছিলেন । তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে উঠেছিল। দেশটিতে সহিংস সরকারবিরোধী বিক্ষোভও হয়েছিল।

খখ/মো মি

আগেবলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার আর নেই
পরেআর্জেন্টিনাকে ফাইনালে তুললেন গোলকিপার মার্তিনেজ