খাসখবর আন্তর্জাতিক ডেস্ক➤ টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল এনেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার (০৭ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ৪৩ জন মন্ত্রী শপথ নিয়েছেন।
যার মধ্যে ৩৬জনই নতুন মুখ। পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে ৭৭ জন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হচ্ছেন।
নতুন মন্ত্রীদের কয়েক ঘণ্টা আগে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারসহ ডজন খানেক মন্ত্রী পদত্যাগ করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
২০১৯ সালে নরেন্দ্র মোদী টানা দ্বিতীয়বার সরকার গঠনের পর এই প্রথম মন্ত্রিসভায় রদবদল আনা হচ্ছে। আগামী বছর বিধান সভা নির্বাচনকে সামনে রেখে মন্ত্রিসভায় উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ড বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
একাধিক বড়সড় নামের উপর যেখানে কোপ নেমে এসেছে, সেখানে জোর দেওয়া হয়েছে তারুণ্যকে। ভোটব্যাঙ্কের চিন্তাও মাথাও রাখা হয়েছে। বুধবার (৭ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ৪৩ জন নেতা শপথ নিয়েছেন। সেই তালিকায় পশ্চিমবঙ্গের চারজন আছেন। এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
যে ৪৩ জন শপথ নিচ্ছেন: নারায়ণ রানে, সর্বনন্দ সোনোওয়াল, বীরেন্দ্র কুমার, জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, রামচন্দ্র প্রসাদ সিং, অশ্বিনী বিষ্ণু, পশুপতি পরশ, কিরেন রিজিজু, রাজ কুমার সিং, হারদিপ সিং পুরি, মনসুখ মন্দাভিয়া, ভুবেন্দ্র যাদব, প্রশোত্তম রুপালা, কিশান রেড্ডি, আনুরগ সিং ঠাকুর, পঙ্কজ চৌধুরী, অনুপ্রিয়া সিং প্যাটেল, ডাঃ. সত্য পাল সিং বাঘেল, রাজীব চন্দ্রশেখর, শোভা করনদলাজে, ভানু প্রতাপ সিং ভার্মা, দর্শনা বিক্রম জর্দোশ, মীনাক্ষী লেখি, অন্নপূর্ণা দেবী, নারায়ণস্বামী, কৌশল কিশোর, আজয় ভট্ট, বি. এল ভার্মা, আজয় কুমার, চৌহান দেবসিংহ, ভাগওয়ানথ খুবা, কপিল মোরেশ্বর পাতিল, প্রথম ভৌমিক, ডি.আর. সুভাষ সরকার, ডি.আর. ভাগবত কিশন করাদ, রাজকুমার রঞ্জন সিং, ভারতী প্রবীন পাওয়ার, বিশ্বেশ্বর টুডু, শান্তনু ঠাকুর, ডি.আর. মুঞ্জাপাড়া মহেন্দ্রভাই, জন বারলা, দিন এল মুরুগান এবং নিশিত প্রামানিক।
খখ/মো মি


