খাসখবর গ্রাম গঞ্জ ডেস্ক➤ সাতকানিয়া থানা পুলিশ প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৪ হাজার ২ শত পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় তিন ইয়াবা বিক্রেতাকে করা হয়েছে গ্রেপ্তার। ইয়াবা বহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৮ জুলাই) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসকের সাতকানিয়া অংশের আঁধার মা’র দরগাহ এলাকায় তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সংবাদ ছিল,পাচারের উদ্দেশ্য কক্সবাজার থেকে প্রাইভেট কার যোগে ইয়াবা আসছে। গোপন সংবাদ পেয়ে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেনের পরামর্শে ও নির্দেশে এসআই মোল্লা মো. জাহাঙ্গীর কবির নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।এসময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ আঁধার মা’র দরগাহ এলাকায় প্রাইভেট কারটিতে তল্লাশি চালিয়ে ৪ হাজার ২ শত পিস ইয়াবা উদ্ধার করে।
এসময় তিন ইয়াবা বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. কামরুল ইকবাল প্রকাশ সুমন (৩৯),পিতা হাজী মো. ইলিয়াছ,সাং বালুখালী ২নং ওয়ার্ড, থানা উখিয়া। তানিমুল হক (২২),পিতা মাহমুদুল হক, সাং বালুখালী ২নং ওয়ার্ড, থানা উখিয়া ও তানভীর শামস (২৫), পিতা মৃত আবু তাহের, সাং নগরীর বায়েজিদ চা বোর্ড এলাকা,থানা বায়েজিদ বোস্তামী।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত তিনজনই পেশাদার ইয়াবা বিক্রেতা। তারা দীর্ঘদিন যাবত ইয়াবার ব্যবসা চালিয়ে আসছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে আজ(৮জুলাই) আদালতে হাজির করা হয়। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
খখ/মো মি


