‘সবাই যাতে ভ্যাকসিন পায়, সে পদক্ষেপ নিয়েছি’-শেখ হাসিনা

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিন দিতে সরকারের উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে, সবাই যাতে ভ্যাকসিন পায়, আমরা সেভাবে পদক্ষেপ নিয়েছি।’

thai foods

আজ রবিবার (১৮ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মন্ত্রণালয়/বিভাগসমুহের বার্ষিক কর্ম সম্পাদনা চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা ভ্যাকসিন দিতে শুরু করেছি। ভ্যাকসিন আসছে। আমাদের দেশের সবাই যেন ভ্যাকসিনটা নিতে পারে, সে জন্য যতো দরকার, আমরা তা কিনবো এবং আমরা সেই ভ্যাকসিনটা দেব।’

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার এ পরিস্থিতিতে সবাই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলে, সেদিক দৃষ্টি দিতে হবে।’

খখ/মো মি

আগে‘মৃত্যু ঠেকাতে ৯৯ শতাংশ কার্যকর করোনার টিকা’
পরেকরোনায় ১দিনে আরও ২২৫ জনের মৃত্যু, শনাক্ত ১১৫৭৮