খাসখবর রাজনীতি ডেস্ক➤ করোনাভাইরাসের টিকা (ভ্যাকসিন) নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ সোমবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তাকে যুক্তরাষ্ট্রের তৈরি মর্ডানার ১ম ডোজ করোনাভাইরাসের টিকা দেয়া হয়।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৯ জুলাই বেগম খালেদা জিয়া টিকার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেন। রবিবার (১৮ জুলাই) তার টিকার এসএমএস আসে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও খালেদা জিয়ার ব্যক্তিগত কর্তকর্তারা সে সময় সেখানে উপস্থিত ছিলেন।
‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেন খালেদা জিয়া। সেখানেই মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটট ও হাসপাতাল কেন্দ্রে টিকা নিতে চান বলে তিনি জানিয়েছিলেন। পরে অবশ্য বিএনপি নেতারা বাসায় টিকা দেওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছিলেন।
এর আগে বেলা সাড়ে ৩টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে চড়ে তিনি হাসপাতালের উদ্দেশে রওনা হন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও খালেদা জিয়ার ব্যক্তিগত কর্তকর্তারা সে সময় সেখানে উপস্থিত ছিলেন।
কেন্দ্রে যাওয়ার আগে থেকেই পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় সব ধরনের প্রস্তুতি। হাসপাতালে আনা-নেওয়ার পথে নিরপাত্তার জন্য বাড়ানো হয় পুলিশ সদস্যের সংখ্যা।
খখ/মো মি


